ফেডারেশন কাপ মহিলা কাবাডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্টন কাবাডি স্টেডিয়ামে রোববার থেকে শুরু হচ্ছে ফেডারেশন কাপ মহিলা কাবাডি। প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া ৬ দলের পাঁচ দিনব্যাপী টুর্নামেন্টটি অবশ্য শুরুতেই কিছুটা রং হারিয়ে ফেলছে। কারণ এসএ গেমসের ক্যাম্পে থাকা ১৬ জন কাবাডি খেলোয়াড়ের কেউই এই টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না। এই প্রতিযোগিতার সেরা ৮ জন খেলোয়াড়কে পরে নেওয়া হবে এসএ গেমসের ক্যাম্পে।
ফেডারেশন কাপজয়ী দল প্রাইজমানি পাবে ২০ হাজার টাকা, রানার্সআপ দল ১০ হাজার টাকা। সেরা খেলোয়াড় পাবেন ৩ হাজার টাকা। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় আড়ং ডেইরি। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ্-বাংলা মিলনায়তনে কাল এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে কাবাডি ফেডারেশন।