ফেডারেশন কাপ রাগবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্টন মাঠে আগামীকাল শুরু হচ্ছে ডায়মন্ড মেলামাইন ফেডারেশন কাপ রাগবি। দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে বাংলাদেশ সেনাবাহিনী, অ্যামেচার রাগবি ক্লাব, মাদারটেক রাগবি ক্লাব, ফ্লেম বয়েজ রাগবি ক্লাব, মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থা ও কাঞ্চন রাগবি ওয়ারিয়র্স। দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল নিয়ে ১৪ জুন হবে ফাইনাল। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ডায়মন্ড মেলামাইন।