ফেডারেশন কাপ শুরু ২১ নভেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২১ নভেম্বর ফেডারেশন কাপ দিয়ে শুরু হচ্ছে এবারের ফুটবল মৌসুম। আগে কমলাপুর স্টেডিয়ামে খেলা হওয়ার কথা থাকলেও পেশাদার লিগ কমিটির কালকের সিদ্ধান্ত অনুযায়ী এখন শুধু বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হবে সব ম্যাচ।
১২টি দল চার গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে ফেডারেশন কাপে। তবে তার আগে ১৮ নভেম্বর প্লে-অফ খেলে বিকেএসপি ও পুলিশের যেকোনো একটি দলকে চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে হবে। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। গ্যালারির টিকিট ২০ এবং ভিআইপি ৫০ টাকা।
ফেডারেশন কাপের ড্র আজ। এই টুর্নামেন্ট শেষ হওয়ার সর্বোচ্চ ১০ দিনের মধ্যে প্রিমিয়ার ফুটবল লিগ শুরু হবে বলে জানিয়েছেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী। এবার প্রিমিয়ার লিগের খেলা হবে তিন লেগে। তবে প্রথম দুই লেগে ‘হোম-অ্যাওয়ে’ থাকছে না।