ফেডারেশন সম্পাদকদের অভিযোগ নিয়ে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) কাউন্সিলর হিসেবে এত দিন বিভিন্ন ফেডারেশনে যাঁরা ছিলেন, তাঁদের অনেকেই এখন আর ফেডারেশনে নেই। তাঁদের জায়গায় নতুন কাউন্সিলর নেওয়ার যে দাবি সম্প্রতি তুলেছে ফেডারেশন সাধারণ সম্পাদকদের একটা অংশ, সে ব্যাপারে আলোচনা হয়েছে কাল। এ ছাড়া বিওএর গঠনতন্ত্রে সিইও পদ না থাকলে কর্নেল (অব.) ওয়ালিউল্লাহ কীভাবে ওই পদে কাজ করেন, সেটা নিয়ে ১৭ জন ফেডারেশন সম্পাদকের তোলা প্রশ্নও আলোচনায়।ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের সভাপতিত্বে কাল ক্রীড়া পরিষদে তাঁর অফিসে এই আলোচনা হয়। বিওএর সভাপতি জেনারেল আব্দুল মুবীন, মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ ও অভিযোগ তোলা ফেডারেশন সম্পাদকদের মধ্যে সাতজন ছিলেন এই সভায়। ফেডারেশন সম্পাদকদের দাবিদাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ভার দেওয়া হয়েছে বিওএর সভাপতিকে। সভা শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী বললেন, ‘এটা একটা গোপনীয় ও অভ্যন্তরীণ সভা। বলার আসলে কিছু নেই। তারপর বললেন, ‘এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমস যাতে ভালোভাবে শেষ করতে পারি, সেটা নিয়েই বেশি আলোচনা হয়েছে।’ বিওএ মহাসচিব কুতুবউদ্দিনের কথা, ভবিষ্যতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমাদের মধ্যে যেন কোনো ভুল বোঝাবুঝি না থাকে, সেটাই এই সভায় উঠে এসেছে।’