ফেডারেশনের সঙ্গে বিওএর আলোচনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএ গেমসের প্রশিক্ষণ কার্যক্রম এগিয়ে নিতে চায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। তারই অংশ হিসেবে গতকাল থেকে শুরু হয়েছে ফেডারেশনগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা পর্ব। প্রথম দিনে আমন্ত্রিত সাতটি ফেডারেশনের মধ্যে অ্যাথলেটিকস বাদে সাড়া দিয়েছে সাঁতার, ভারোত্তোলন, তায়কোয়ান্দো, বক্সিং, কারাতে ও উশু ফেডারেশন। এই আলোচনায় ফেডারেশনগুলো বিদেশি কোচ এবং আরও আর্থিক সহায়তা চেয়েছে বিওএর কাছে। বিওএর কোচিং কমিটির প্রধান এ কে সরকার এ ব্যাপারে বিওএর পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। তাঁর কথা, ‘ফেডারেশনগুলোর নিজস্ব চেষ্টা থাকতে হবে। তবে বিওএ যতটা সম্ভব সহায়তা করে যাবে।’