ফেডেক্সের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেনিস কোর্টে কত কিছুই তো করেন খেলোয়াড়েরা। কিন্তু মোবাইল ফোন নিয়ে কথা বলতে দেখলে একটু সন্দেহ জাগতেই পারে। কে জানে, হয়তো কোচের কাছ থেকে পরামর্শ নেন কি না! রজার ফেদেরারের ইঙ্গিতটা সে রকমই। ইদানীং টেনিস খেলোয়াড়দের এই প্রবণতাটা বেশ বেড়েছে। কিছুদিন আগে ইউক্রেনের সের্গেই স্টাখোভস্কি খেলার সময় মোবাইল ফোনে ছবি তোলেন। সেটা আবার পোস্টও করেন টুইটারে। ফ্রান্সের গেইল মনফিলিসও মোবাইল দিয়ে ছবি তুলেছিলেন দর্শদের, তবে সেটা ম্যাচ শেষে। ফেদেরার মনে করেন, এমন ঘটনার অন্যায় সুবিধাও কেউ নিতে পারে। সেজন্য ‘ফেডেক্স’ চান কোর্টে মোবাইল ফোন ব্যবহারে কড়াকড়ি আরোপ করা হোক। ওয়েবসাইট।