ফেদেরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কী হলো ফেদেরারের! উইম্বলডনে দ্বিতীয় রাউন্ডে হারলেন এটিপি র্যাঙ্কিংয়ে ১০০-এর বাইরে থাকা অখ্যাত ইউক্রেনিয়ান সের্গেই স্তাখোভস্কির কাছে। ২০০৫ সালের পর এক শর বাইরের কারও কাছে তাঁর প্রথম হার। হামবুর্গে ঠিক পরের টুর্নামেন্টের সেমিফাইনালে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামের মালিক আবার হারলেন ১১৪ নম্বর আর্জেন্টাইন ফেদেরিকো দেলবোনিসের কাছে। এই নিয়ে ক্যারিয়ারে মোট ১২ বার র্যাঙ্কিংয়ে ১০০-এর বাইরে থাকা কারও কাছে হারলেন ফেদেরার। অবশ্য এই বারোর প্রথম পাঁচটিতে ফেদেরার নিজেও ছিলেন এক শর বাইরে। এএফপি। উইম্বলডনে দ্বিতীয় রাউন্ডেই বিদায়ে এক দশক পর র্যাঙ্কিংয়ে সবচেয়ে নিচে (৫ম) নেমে যাওয়া ফেদেরার বাজে সময় থেকে বেরোনোর সুযোগ পাচ্ছেন আগামী সপ্তাহে সুইজারল্যান্ডের স্টাডে শুরু হতে যাওয়া সুইস ওপেনে। নিজ দেশের ক্লে-কোর্টের এই টুর্নামেন্টে ২০০৪ সালের পর প্রথম অংশ নিচ্ছেন ৩১ বছর বয়সী সুইস মাস্টার। ফেদেরারের ১২ ‘কলঙ্ক’বছর টুর্নামেন্ট র্যাঙ্কিং* প্রতিপক্ষ র্যাঙ্কিং**১৯৯৯ মার্শেই ২৪৩ আরনো ক্লেমোঁ ১০৩ ১৯৯৯ ডেভিস কাপ ১০৯ ক্রিস্তোফ ফন গার্স ১৪৬ ১৯৯৯ ডেভিস কাপ ১০৯ জাভিয়ের মালিস ১১১ ১৯৯৯ মায়ামি ১২৫ কেনেথ কার্লসন ১০৬ ১৯৯৯ ওয়াশিংটন ১০৪ বিয়র্ন ফাউ ৪০৭ ২০০০ বার্সেলোনা ৫১ সার্গি ব্রুগুয়েরা ২৪৯ ২০০০ ইন্ডিয়ানাপোলিস ৪০ জেমস সেকুলভ ১৯১ ২০০২ উইম্বলডন ৯ মারিও আনচিচ ১৫৪ ২০০২ স্টাড ১১ রাদেক স্তেপানেক ১১০ ২০০৫ মন্টে কার্লো ১ রিচার্ড গ্যাসকেট ১০১ ২০১৩ উইম্বলডন ৩ সের্গেই স্তাখোভস্কি ১১৬ ২০১৩ হামবুর্গ ৫ ফেদেরিকো দেলবোনিস ১১৪* ফেদেরারের র্যাঙ্কিং, **প্রতিপক্ষের র্যাঙ্কিং