ফেদেরার-আজারেঙ্কা শীর্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ মাসেই নিজের সপ্তম উইম্বলডন জয়ের পর এটা এক রকম অনুমিতই ছিল। রজার ফেদেরারই অলিম্পিক টেনিসের পুরুষ এককে শীর্ষ বাছাই হয়েছেন। অলিম্পিকের ব্যক্তিগত সোনাটা এখনো অধরা রয়ে গেছে এই সুইস গ্রেটের। তবে ২০০৮ সালে স্বদেশি স্তানিস্লাস ওয়ায়রিঙ্কার সঙ্গে জুটি বেঁধে জিতেছিলেন ব্রোঞ্জ। বেইজিং অলিম্পিকের ব্রোঞ্জজয়ী নোভাক জোকোভিচ হয়েছেন দ্বিতীয় বাছাই, আর স্বাগতিকদের ফেবারিট অ্যান্ডি মারে আছেন তৃতীয় বাছাইয়ে। চোটের কারণে স্প্যানিশ মূল বাছাই রাফায়েল নাদাল নেই, তাই স্পেনের হয়ে লড়ার মূল দায়িত্বটা বর্তাবে চতুর্থ বাছাই ডেভিড ফেরারে কাঁধে। মহিলাদের এককে শীর্ষ বাছাই হয়েছেন অস্ট্রেলিয়ান ওপেন জয়ী ভিক্টোরিয়া আজারেঙ্কা, আর উইম্বলডন রানারআপ আগ্নিয়েস্কা রাদওয়ানস্কা আছেন দ্বিতীয় বাছাই। তিন ও চার নম্বরে আছেন ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা ও উইম্বলডনজয়ী সেরেনা উইলিয়ামস। এএফপি।