প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরুষ টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডটা তাঁরই। ১৬টি গ্র্যান্ড স্লামজয়ী রাজার ফেদেরার এবার অধিকার করলেন গ্র্যান্ড স্লামে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডটিও। কাল ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডে রোমানিয়ার আদ্রিয়ান আঙ্গারকে হারিয়েই রেকর্ডটিকে নিজস্ব সম্পত্তি বানিয়ে ফেলেছেন সুইস তারকা। ফ্রেঞ্চ ওপেনে নিজের ৫১তম জয়টি দিয়ে ফেদেরার পেছনে ফেলেছেন জিমি কনর্সকে (২৩৩)। ২২৪ জয় নিয়ে তৃতীয় স্থানে আন্দ্রে আগাসি। আগাসির চেয়ে দুই ম্যাচ কম জিতেছেন ইভান লেন্ডল। গ্র্যান্ড স্লাম জয়ে ফেদেরারের ঠিক পেছনে থাকলেও পিট সাম্প্রাস (২০৩) ম্যাচ জয়ে আছেন পাঁচে।