ফেদেরার চ্যাম্পিয়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌসুমের সমাপ্তি টেনে দেওয়া টুর্নামেন্ট এটিপি বিশ্ব ট্যুর ফাইনালসে চ্যাম্পিয়ন হয়েছেন রজার ফেদেরার। পঞ্চমবারের মতো এই টুর্নামেন্ট জিততে কাল ফাইনালে তিনি উড়িয়ে দিয়েছেন র্যা ঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় রাফায়েল নাদালকে। ম্যাচটি তিনি জিতেছেন ৬-৩, ৩-৬ ও ৬-১ গেমে। এএফপি। শেষ আটে অনূর্ধ্ব-১৭ দল: সুব্রত মুখার্জি কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭। নয়াদিল্লিতে অনুষ্ঠানরত টুর্নামেন্টে কাল তারা টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে নেপাল অনূর্ধ্ব-১৭ দলকে। আজ শেষ চারে ওঠার লড়াইয়ে বাংলাদেশের যুবাদের প্রতিপক্ষ ভারতের আর্মি বয়েজ। ক্রীড়া প্রতিবেদক।