ফেদেরার, জোকোভিচ শেষ আটে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই সপ্তাহও পেরোয়নি, দুবাই ওপেনের শিরোপা জিতেছেন। ৩২ বছর বয়সী রজার ফেদেরারের চোখ এবার ইন্ডিয়ান ওয়েলসে এটিপি মাস্টার্সের শিরোপায়। পরশু জার্মানির টমি হ্যাসকে ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে উঠে গেছেন টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে। এই টুর্নামেন্টে ২০০৪, ২০০৫, ২০০৬ ও ২০১২ সালের চ্যাম্পিয়ন ফেদেরার এবার শেষ আটে লড়বেন দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনের বিপক্ষে। ফেদেরারের জয়ের দিনে ক্রোয়েশিয়ান মারিন কিলিচকে (১-৬, ৬-২, ৬-৩) হারিয়ে শেষ আটে উঠেছেন টেনিস র্যাঙ্কিংয়ের দুই নম্বর তারকা নোভাক জোকোভিচও। ওয়েবসাইট।