ফেদেরার-জোকোভিচ শেষ আটে
জয়রথ ছুটিয়েই চলেছেন নোভাক জোকোভিচ। এ বছর টানা ৪১টি ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে উঠলেন র্যাঙ্কিংয়ের দুই নম্বর খেলোয়াড়। চতুর্থ রাউন্ডে ফ্রান্সের রিচার্ড গ্যাসকোয়েটকে ৬-৪, ৬-৪, ৬-২ গেমে হারিয়েছেন তিনি।কোয়ার্টারে জোকোভিচের মুখোমুখি হবেন ইতালির ফ্যাবিও ফগনিনি। ১৯৯৫ সালের পর প্রথম ইতালিয়ান হিসেবে রোলাঁ গাঁরোয় শেষ আটে খেলবেন পাঁচটি ম্যাচ পয়েন্ট বাঁচানো ফগনিনি। চতুর্থ রাউন্ডে ৪-৬, ৬-৪, ৩-৬, ৬-৩, ১১-৯ গেমে হারিয়েছেন তিনি স্পেনের আলবার্তো মন্টেনসকে। দুই অবাছাইয়ের লড়াইয়ের স্থায়িত্ব ছিল চার ঘণ্টা ২২ মিনিট।সহজ জয় নিয়ে ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন রজার ফেদেরারও। কাল চতুর্থ রাউন্ডে স্বদেশি স্টানিসলাস ওয়ারিঙ্কাকে ৬-৩, ৬-২, ৭-৫ গেমে হারিয়েছেন ২০০৯-এর চ্যাম্পিয়ন সুইস তারকা। টুর্নামেন্টের তৃতীয় বাছাই শেষ আটে পৌঁছাতে এখন পর্যন্ত কোনো সেট হারেননি।মহিলা এককে প্রথম ও দ্বিতীয় বাছাই ওজনিয়াকি ও ক্লাইস্টার্সের পর কাল বিদায় নিলেন তৃতীয় বাছাই ভেরা জনারেভাও। রুশ-কন্যা হেরেছেন স্বদেশি ১৪তম বাছাই আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভার কাছে ৭-৬ (৭/৪), ২-৬, ৬-২ গেমে। বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সেসকা শিয়াভোনে ৬-৩, ২-৬, ৬-৪ গেম ইয়েলেনা জাঙ্কোভিচকে হারিয়ে উঠেছেন কোয়ার্টারে। সেখানে তাঁর প্রতিপক্ষ পাভলিউচেঙ্কোভা। ওয়েবসাইট।