ফেদেরার-নাদালের দুই ভাবনা
নতুন বছরের সূচনালগ্নে দাঁড়িয়ে ফেদেরারের চোখে নতুন স্বপ্নের ওড়াউড়ি। সুইস তারকার দৃষ্টি এক নম্বরের দিকে, আবার ফিরতে চান র্যাঙ্কিংয়ের চূড়ায়।আর এ ক্ষেত্রে ফেদেরারকে অনুপ্রেরণা জোগাচ্ছে এ বছরের শেষ দিকে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স। রেকর্ড ১৬টি গ্র্যান্ড স্লামের মালিক এ বছর একটিও গ্র্যান্ড স্লাম জিততে না পারলেও বছরের শেষ ভাগে এসে জিতে নেন এটিপি বিশ্ব ট্যুর ফাইনালসহ তিনটি শিরোপা। সে কথা মনে করেই ফেদেরার বলছেন, ‘বিশ্বের এক নম্বর হওয়াটা বিশেষ কিছু। যখন শীর্ষ তিনে থাকবেন আপনি, সব সময়ই সামনের দিকে তাকাবেন। মৌসুমের শেষটা দারুণ হয়েছে আমার। দীর্ঘ সময় পর ভালো শারীরিক অবস্থা নিয়ে আমি এখানে এসেছি।’ফেদেরার যখন এক নম্বরে ফেরার স্বপ্নে বিভোর, রাফায়েল নাদাল পরিকল্পনা করছেন ছুটিতে যাওয়ার। জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে খেলার পর ফেব্রুয়ারিতেই ছুটিতে যাওয়ার পরিকল্পনা তাঁর। মৌসুমের বাকি সময়ের জন্য প্রস্তুত হতেই ছুটিটা নেবেন নাদাল, ‘অনুশীলনের জন্য অস্ট্রেলিয়ান ওপেনের পরই আমি থামব। মৌসুমের বাকি সময়ের জন্য প্রস্তুতি নিতেই ফেব্রুয়ারি মাসটি আমার অনুশীলনের জন্য দরকার। মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ইন্ডিয়ানা ওয়েলস থেকে উইম্বলডনের শেষ পর্যন্ত।’ ওয়েবসাইট।