ফেদেরার-সেরেনার পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় রাউন্ডেই বড় পরীক্ষার মুখে পড়েছিলেন দুই সাবেক ১ নম্বর। রজার ফেদেরারের বিপক্ষে দ্বিতীয় সেট জিতে তৃতীয় সেটটাও জেতার সম্ভাবনা জাগিয়েছিলেন ক্রোয়েশিয়ার মার্টিন সিলিচ। ওদিকে মেয়েদের কোর্টে ভিক্টোরিয়া অ্যাজারেঙ্কার বিপক্ষে সরাসরি সেটে জিতলেও দ্বিতীয় সেটটা সেরেনা উইলিয়ামসকে জিততে হয়েছে টাইব্রেকারে।দুজনই অবশ্য শেষ পর্যন্ত কঠিন পরীক্ষায় উতরে চলে গেছেন চতুর্থ রাউন্ডে। সিলিচকে ৬-৩, ৪-৬, ৬-৪, ৬-২ গেমে হারিয়েছেন ফেদেরার, অ্যাজারেঙ্কাকে ৬-১, ৭-৬ গেমে হারিয়েছেন সেরেনা। পুরুষ ও মহিলা দুই এককের শীর্ষ দুই বাছাই অবশ্য সহজ জয় পেয়েছেন। নিকোলায় ডেভিডেঙ্কোকে ৬-৩, ৬-৪, ৬-২ গেমে হারিয়েছেন নোভাক জোকোভিচ। মেয়েদের শীর্ষ বাছাই ক্যারোলিন ওজনিয়াকি ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন অবাছাই ভ্যানিয়া কিংকে।তৃতীয় রাউন্ডেই চাপের মুখে পড়ে যাওয়াকে ফেদেরার কিন্তু কোনো বিপদবার্তা হিসেবে নিচ্ছেন না, বরং ১৭ নম্বর গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী এই সুইস তারকা। রয়টার্স।