ফেদেরার হারালেন জোকোভিচকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুবাই চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে রজার ফেদেরার ৩-৬, ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন বিশ্বের দুই নম্বর খেলোয়াড় জোকোভিচকে। সার্বিয়ান খেলোয়াড়ের বিপক্ষে প্রায় ১৮ মাস পর ফেদেরারের প্রথম জয় এটি। অন্য সেমিফাইনালে জার্মানির ফিলিপ কোলশ্রাইবারকে ৭-৫, ৭-৫ গেমে হারিয়ে দুবাই চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় ফাইনালে উঠেছেন টমাস বারডিচ। এএফপি।