প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ ও মহিলা এককের সেমিফাইনালের দিনে সব আলো ছিল পুরুষ একককে ঘিরেই। কারণটা সহজেই অনুমেয়। এই সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলেন রজার ফেদেরার ও রাফায়েল নাদাল। এ লড়াইয়ে ফেদেরারকে হারিয়ে বছরের প্রথম গ্র্যান্ড স্লামের ফাইনালে ওঠেন নাদাল।বিশ্বের ২ নম্বর খেলোয়াড় স্পেনের নাদাল ৬-৭, ৬-২, ৭-৬ ও ৬-৪ সেটে হারিয়েছেন এই মুহূর্তে বিশ্বের ৩ নম্বর রজার ফেদেরারকে।কাল অন্য সেমিফাইনালটিতে বর্তমান বিশ্বের ১ নম্বর জোকোভিচ মুখোমুখি হচ্ছেন ৪ নম্বরে থাকা অ্যান্ডি মারের। রোববার ফাইনাল।মুখোমুখি লড়াইয়ে নাদাল এগিয়ে ১৭-৯ ম্যাচে, গ্র্যান্ড স্লামেও রেকর্ডটা নাদালের পক্ষে ৭-২। ২০০৭ উইম্বলডন ফাইনালের পর গ্র্যান্ড স্লামে নাদালকে হারাতে পারেননি ফেদেরার। বিবিসি।