ফেদেরারকেই সেরা বলছেন লেভার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একই বছরে চারটি গ্র্যান্ড স্লাম জয়ের অসাধারণ কীর্তি দুবার করেছেন শুধু তিনিই। ১৯৬৯ সালে পুরুষ টেনিসে সর্বশেষ এই কীর্তিটিও তাঁর। সর্বকালের সেরা হিসেবে রড লেভারের নামই যে বেশি উচ্চারিত হয়, তাতে আর বিস্ময় কী! সেই লেভার আবার সর্বকালের সেরার স্বীকৃতি দিচ্ছেন রজার ফেদেরারকে। ‘সর্বকালের সেরা বলে যদি কিছু থেকেই থাকে, তবে রজার ফেদেরারকেই আমি বেছে নেব। সব ধরনের শটই রজার খেলতে পারে, খেলাটা সম্পর্কে ধারণাও অবিশ্বাস্য রকম। গ্রাউন্ড শটে ওর টাইমিং, এক হাতে ব্যাকহ্যান্ড তো সেরাদের মাঝেই পড়বে’—ফেদেরারকে এমন প্রশংসায় ভাসানোর পর রাফায়েল নাদালকেও রেখেছেন কাছাকাছি। দুজনের মধ্যে ব্যবধানটা ‘চুল পরিমাণ’ বলেই মনে করেন লেভার। এএফপি।