ফেদেরারের আরেকটি রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতবার এটিপি ট্যুর ফাইনালসটা শেষ করেছিলেন রেকর্ড গড়ে। এবারের ফাইনালসটাও রেকর্ড গড়ে শুরু করলেন রজার ফেদেরার। নিজের প্রথম ম্যাচে সার্বিয়ার ইয়াঙ্কো টিপসারেভিচকে ৬-৩, ৬-১ গেমে হারিয়ে বছর শেষের এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন সুইস তারকা। পরশু লন্ডনের জিরো টু অ্যারেনায় এই প্রতিযোগিতায় নিজের ৪০তম জয়টি পেয়ে ফেদেরার পেছনে ফেলে দিয়েছেন ৩৯টি ম্যাচ জেতা চেক কিংবদন্তি ইভান লেন্ডলকে। গতবার ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হয়ে এই লেন্ডল ও পিট সাম্প্রাসকে টপকে যান সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামজয়ী ফেদেরার।২০০৩ সালে স্পেনের হুয়ান কার্লোস ফেরেরোকে হারিয়েই বছর শেষের এই টুর্নামেন্টে অভিষেক ফেদেরারের। সেবার শেষ চারেই শেষ হয়েছিল তাঁর দৌড়। পরের বছরই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে যান ফেদেরার। পরশু রেকর্ড গড়ার পর অভিষেক ম্যাচের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়েছেন সুইস তারকা। এএফপি।