ফেদেরারের কাছে নাদালের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুমুল ঝড়বৃষ্টির ফলে ইন্ডিয়ান ওয়েলস ওপেনে রজার ফেদেরার ও রাফায়েল নাদালের সেমিফাইনালটি শুরু হয় প্রায় সাড়ে তিন ঘণ্টা দেরিতে। ঝড়বৃষ্টির প্রভাব যেন পড়েছিল রাফায়েল নাদালের ওপরও। ফেদেরারের কাছে ৬-৩, ৬-৪-এ বলতে গেলে উড়েই গেলেন র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর তারকা। ফলে মহিলা এককের মতো অস্ট্রেলিয়া ওপেনের পুনরাবৃত্তি হলো না ইন্ডিয়ান ওয়েলসে।নাদাল জিতলেও অবশ্য সেটা হওয়া সম্ভব ছিল না। প্রথম সেমিফাইনালে যে হেরে গেছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচ! তিন সেটের ম্যাচটাকে যতটা সম্ভব দীর্ঘায়িত করে তাঁকে হারিয়েছেন ‘ম্যারাথনম্যান’ জন ইসনার! এই প্রথম শীর্ষ দশে ওঠা মার্কিন জিতেছেন ৭-৬ (৯/৭), ৩-৬, ৭-৬ (৭/৫) গেমে। এএফপি।গত রাতেই হয়ে যাওয়া ফাইনালে জিতে ফেদেরার টানা তৃতীয় এটিপি মাস্টার্স ঘরে তুলেছেন কি না, এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি। তবে যে ফর্মে আছেন তাতে এই সুইসের হাতেই ওঠার কথা ট্রফি। ইউএস ওপেনের সেমিফাইনাল হারের পর খেলা ৪০ ম্যাচের ৩৮টিতেই জিতেছেন ফেদেরার।