ফেদেরারের দুঃসময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটু দুঃসময়ই যাচ্ছে রজার ফেদেরারের। দুই সপ্তাহ আগে ইন্ডিয়ান ওয়েলসে তৃতীয় রাউন্ডেই হেরে গেছেন। গত পরশু চতুর্থ রাউন্ডে বিদায় নিলেন মায়ামি ওপেন থেকে। এবার তাঁকে বিদায়বাণী শোনালেন চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচ। প্রথম সেটে ৪-৬ গেমে হারার পর দ্বিতীয় সেটটি জিতেছিলেন টাইব্রেকারে (৭/৩)। তৃতীয় সেটটিও গড়ায় টাইব্রেকারে। সেটিতে হেরে যান ফেদেরার (৬/৮)।এর আগে বার্ডিচের বিপক্ষে ৯টি ম্যাচ খেলে একটিতেই হেরেছিলেন রেকর্ড ১৬টি গ্র্যান্ড স্লামজয়ী ফেদেরার। র্যাঙ্কিংয়ে ২০ নম্বর ও এই টুর্নামেন্টের ষোড়শ বাছাই বার্ডিচ ২ ঘণ্টা ৫১ মিনিটের ম্যাচে ৬টি ‘এস’ মেরেছেন, জিতেছেন প্রথম সার্ভিসের ৬৭ শতাংশ পয়েন্ট। এএফপি।