ফেদেরারের দুবাই জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রজার ফেদেরারের বিপক্ষে হ্যাটট্রিক করা হলো না অ্যান্ডি মারের। পরশু রাতে দুবাই ওপেনের ফাইনালে জিতলেই সাবেক এক নম্বরের বিপক্ষে ফাইনালে জয়ের হ্যাটট্রিক হয়ে যেত মারের। ২০১০ সালে সাংহাই ও টরন্টোতে ফেদেরারকে হারিয়েছিলেন এই স্কটিশ। কিন্তু এবার আর পেরে উঠলেন না, হেরে গেলেন ৭-৫, ৬-৪ গেমে। সেমিফাইনালে বর্তমান এক নম্বর নোভাক জোকোভিচকে হারিয়ে আশা জাগিয়েছিলেন অ্যান্ডি মারে। কিন্তু পুরো প্রতিযোগিতায় অসাধারণ খেলা সাবেক এক নম্বর ফেদেরারের কাছে মাত্র দেড় ঘণ্টায় হেরে গেলেন। ১৬ গ্র্যান্ড স্লামের মালিক ফেদেরারের এটা পঞ্চম দুবাই ওপেন শিরোপা। সব মিলিয়ে ক্যারিয়ারের ৭২তম। সর্বশেষ ৩৫ ম্যাচের ৩৩টিতে জেতা সুইস তারকা ৩১ বছর বয়সেও খেলছেন অসাধারণ। ইঙ্গিত দিচ্ছেন নিজের সেরা সময়কে ফিরে পাওয়ার।এদিকে একই টুর্নামেন্টের দ্বৈতের শিরোপা জিতে একটি মাইলফলক ছুঁয়েছেন ভারতের মহেশ ভূপতি। স্বদেশি রোহান বোপান্নাকে সঙ্গী করে পোল্যান্ডের ফিরস্টেনবার্গ-মাতকোভস্কি জুটিকে ৬-৪, ৩-৬, ১০-৫-এ হারিয়ে ক্যারিয়ারের ৫০তম দ্বৈত শিরোপা জিতেছেন ভূপতি। লন্ডন অলিম্পিককে পাখির চোখ করেই বোপান্নার সঙ্গে জুটি বেঁধেছেন ভূপতি। এএফপি।