ফেদেরারের নতুন কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্র্যান্ড স্লাম জিতেছেন ১৬টি। র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে টেনিসকে শাসন করেছেন অনেক দিন। সেই রজার ফেদেরারকে কিনা বিদায় নিতে হলো এবার উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল থেকে! র‌্যাঙ্কিংয়ে তিন নম্বরেও নেমে গেছেন এ মাসের ওই ঘটনার পর। হঠাৎ করেই যেন নিজেকে হারিয়ে খুঁজছেন সুইস তারকা। সমস্যা উত্তরণের জন্য আবারও কোচের শরণাপন্ন হচ্ছেন তিনি। এবার তাঁর কোচ হচ্ছেন পল আনাকোন। ৪৭ বছর বয়সী এই আমেরিকান এর আগে পিট সাম্প্রাস, টিম হেনম্যানের মতো খেলোয়াড়দেরও কোচিং করিয়েছেন। আনাকোনকে নিয়োগ দেওয়ার পর ফেদেরার জানিয়েছেন, ‘আমার দলের সঙ্গে যুক্ত করার মতো একজনকে খুঁজছি এবং পল আনাকোনের সঙ্গে কিছুদিন কাজ করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি।’ ফেদেরার তাঁর প্রথম উইম্বলডন জেতার মাসখানেক আগে কাজ করেছিলেন পিটার লান্ডগ্রেনের সঙ্গে। টনি রোচ ও হোসে হিগুয়েরাসও কোচ ছিলেন ফেদেরারের। ওয়েবসাইট।