প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা দ্বিতীয়বারের মতো র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করতে যাচ্ছেন নোভাক জোকোভিচ। রজার ফেদেরারকে হটিয়েই আবার শীর্ষে উঠলেন এই সার্বিয়ান। ফলে ১ নম্বর হিসেবে বছরটা শেষ করতে না পারায় ফেদেরার ছুঁতে পারলেন না পিট সাম্প্রাসকে। এর আগে পাঁচবার র্যাঙ্কিংয়ে শীর্ষে থেকে বছর শেষ করেছেন সুইস তারকা। ২০০৪ থেকে ২০০৭ এবং ২০০৯ সালে। গ্র্যান্ড স্লাম জয়ে ফেদেরার যাঁকে পেছনে ফেলেছেন, সেই সাম্প্রাস ১৯৯৩ থেকে ১৯৯৮ পর্যন্ত টানা ছয়বার বছর শেষে শীর্ষে ছিলেন। সাম্প্রাস আবার টপকেছিলেন জিমি কনর্সকে। ১৯৭৪ থেকে ১৯৭৮ পর্যন্ত টান পাঁচ বছর শীর্ষে ছিলেন আটটি গ্র্যান্ড স্লাম জয়ী মার্কিন। টানা চার বছর (১৯৮১-১৯৮৪) শীর্ষে থেকে বছর শেষ করেছেন জন ম্যাকেনরোও। চারবার এই কীর্তি আছে ইভান লেন্ডলেরও। তবে দুবার (১৯৮৫-৮৭ ও ৮৯) মিলিয়েই এই কীর্তি সাবেক চেক তারকার।