ফেদেরারের বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েদের বিভাগে অঘটন ঘটেছিল আগেই। সেটি এবার ছেলেদের বিভাগেও সংক্রমিত। ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ড থেকে কাল বিদায় নিয়েছেন রজার ফেদেরার। চতুর্থ বাছাই সুইস গ্রেটকে ৬-৭ (৫/৭), ৭-৬ (৭/৩), ৬-২, ৪-৬, ৬-৩ গেমে হারিয়েছেন লাটভিয়ার অষ্টাদশ বাছাই আর্নেস্তস গুলবিস। ২০০৪ সালের পর রোলাঁ গারোঁতে এটাই ফেদেরারের সবচেয়ে বাজে ফল। কোয়ার্টার ফাইনালে গুলবিসের প্রতিপক্ষ ষষ্ঠ বাছাই চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচ। রয়টার্স।