ফেদেরারের রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোয়ার্টার ফাইনালে উঠেই রেকর্ড করলেন রজার ফেদেরার। পরশু স্বদেশি বন্ধু স্টানিসলাস ওয়ারিঙ্কাকে হারিয়ে টানা ২৮টি গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে উঠলেন সুইস তারকা। ফলে পেছনে পড়ে গেলেন আরেক গ্রেট জিমি কনর্স। টানা ২৭টি গ্র্যান্ড স্লামের কোয়ার্টারে উঠেছিলেন মার্কিন তারকা। ১৯৭৩ সালের উইম্বলডন থেকে ১৯৮৩ সালের ফ্রেঞ্চ ওপেন পর্যন্ত অংশ নেওয়া প্রতিটি গ্র্যান্ড স্লামে কমপক্ষে শেষ আটে ফাইনালে উঠেছিলেন ১২টি গ্র্যান্ড স্লামজয়ী কনর্স। তবে এ সময় তিনি অংশ নেননি অনেকগুলো টুর্নামেন্টেই। অন্যদিকে রজার ফেদেরার সর্বশেষ কোয়ার্টারে উঠতে ব্যর্থ হয়েছিলেন ২০০৪-এর ফ্রেঞ্চ ওপেনেই। এরপর টানা ২৩টি ওপেনের সেমিফাইনালে খেলেছেন ১৬টি গ্র্যান্ড স্লামজয়ী ফেদেরার। অন্য কোনো খেলোয়াড়ের এই রেকর্ডও নেই। এই সময়ে টানা ১০টি ফাইনালেও খেলেছেন তিনি। এটাও রেকর্ড।