ফেদেরারের সামনে হাতছানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেনিসের প্রায় ১৬০টি রেকর্ডের পাশে নাম আছে তাঁর। রজার ফেদেরারের সামনে এবারের ইউএস ওপেন আরেকটি রেকর্ড নিজের করে নেওয়ার সুযোগ এনে দিচ্ছে। এবার জিতলে ফেদেরারের ষষ্ঠ ইউএস ওপেন শিরোপা হবে, হবে ওপেন যুগ শুরুর পর সবচেয়ে বেশিবার ইউএস ওপেন শিরোপা জেতার নতুন রেকর্ড। এখন যে রেকর্ডটি জিমি কনোর্স আর পিট সাম্প্রাসের সঙ্গে ভাগাভাগি করতে হচ্ছে ফেদেরারকে। সুইস কিংবদন্তি ইঙ্গিত দিয়েছেন, আরও কয়েক বছর খেলে যেতে চান। তা হলে ফেদেরারের সামনে সুযোগ থাকছে ইউএস ওপেনের সর্বকালের সর্বোচ্চ শিরোপাজয়ী হিসেবে নাম লেখানোর। ওপেন যুগ শুরুর আগে সাতটি করে ইউএস ওপেন জেতার কীর্তি আছে তিন মার্কিনের—উইলিয়াম লার্নড, রিচার্ড সিয়ার্স আর বিল টিলডেনের।