ফেদেরারের সৌভাগ্যের ‘১৩’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অশুভ ‘১৩’-কে সৌভাগ্যের ‘১৩’ বানিয়ে রটারডাম ওপেনের সেমিফাইনালে রজার ফেদেরার। পরশুর কোয়ার্টার ফাইনাল ছিল ফিনল্যান্ডের জার্কো নাইমিনেনের বিপক্ষে ফেদেরারের ১৩তম সাক্ষাত্। আগের ১২ সাক্ষাতেই জয়ী সুইস তারকা। ফেদেরার জিতবেন এটা অনুমিতই ছিল! জিতেছেনও। তবে আরেকটু হলে অশুভ ‘১৩’র ফাঁদে আটকাই পড়তে যাচ্ছিল পা। ঘাম ঝরিয়ে জিতেছেন ৭-৫, ৭-৬ (৭-২) গেমে। সেমিফাইনালে ফেদেরারের প্রতিপক্ষ অবাছাই নিকোলাই ডেভিডেঙ্কো। টুর্নামেন্টের পঞ্চম বাছাই রিচার্ড গ্যাসকুয়েটকে ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে সেমিফাইনালে রাশিয়ান তারকা। এএফপি।