ফেদেরার-নাদালের ফেবারিট মারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের উইম্বলডন কি নতুন কোনো চ্যাম্পিয়ন দেখবে? রজার ফেদেরার তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন সেই সম্ভাবনা। তিনি নিজে তো আছেনই, সঙ্গে অ্যান্ডি মারে, রাফায়েল নাদাল আর নোভাক জোকোভিচ। পুরুষ সার্কিটের ‘ফ্যাব ফোর’-এর কাছে অন্যরা পাত্তা পাবেন না বলেই বিশ্বাস রেকর্ড ১৮টি গ্র্যান্ড স্লামজয়ীর। মেয়েদের সার্কিটে সন্তানসম্ভবা সেরেনা উইলিয়ামস নেই। ডোপিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে কিছুদিন আগে কোর্টে ফেরা মারিয়া শারাপোভা ওয়াইল্ড কার্ড পাননি। মেয়েদের শিরোপার লড়াইটা এবার তাই উন্মুক্ত

বাজির দরে উইম্বলডনে রজার ফেদেরারই সবচেয়ে এগিয়ে। বেশির ভাগ পণ্ডিত আবার এগিয়ে রাখছেন রাফায়েল নাদালকে। তবে এই দুই মহাতারকার ফেবারিট শিরোপা জয়ে তাঁদেরই তুমুল প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি মারে।

২০১৩ সালের পর গত বছরও উইম্বলডনের শিরোপা জিতেছেন ব্রিটিশ তারকা মারে। তবে ঘাসের কোর্টে সর্বশেষ টুর্নামেন্ট এজন চ্যাম্পিয়নশিপটা একদমই ভালো কাটেনি। চোটও ভুগিয়েছে তাঁকে। এরপরও ফেদেরারের ফেবারিট র‍্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা, ‘সে যদি শতভাগ ফিট থাকে তাহলে সে অন্যতম ফেবারিট।’ দুবারের উইম্বলডন-জয়ী নাদাল বলেছেন, ‘উইম্বলডনের দুবারের বিজয়ী মারে। নিজের সেরা খেলাটা সে ঘাসের কোর্টেই খেলে। আমি তাকে অনুশীলন করতে দেখেছি। মনে হয়েছে সে যথেষ্ট ফিট।’ রয়টার্স, এএফপি।