ফেনী সকারকে কারণ দর্শাও নোটিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে ঢাকার বাইরে বর্তমানে ভেন্যু আছে ফেনী ও গোপালগঞ্জ। ফেনী পুরোনো ভেন্যুই। তবে ফেনী থেকে ফিরে অনেক দলই অভিযোগ তুলছে, কখনো খেলা শেষের আগেই দর্শক ঢুকে পড়ছে মাঠে, কখনো রেফারির সঙ্গে বাজে আচরণ করছেন স্থানীয় কর্মকর্তারা। এসব কারণে ভেন্যুর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে ভাবছে বাফুফে। ফেনীকে কারণ দর্শাও নোটিশ দিয়েছে শৃঙ্খলা কমিটি। ফেনীর হোম ভেন্যু কেন সরিয়ে নেওয়া হবে না? এই প্রশ্নের জবাব চাওয়া হয়েছে ৮ জানুয়ারির মধ্যে।