ফেনীর অবনমন এড়ানোর অবলম্বন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবনমন আগেই নিশ্চিত হয়ে গেছে চট্টগ্রাম আবাহনীর। তবে অবনমন এড়াতে এখনো লড়ে যাচ্ছে ফেনী সকার ও চট্টগ্রাম মোহামেডান। কাল নিজেদের মাঠে চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারিয়ে অবনমনের শঙ্কাটা একটু হলেও কাটিয়েছে ফেনী। ৭২ মিনিটে ফেনীর গোলটি করেন তৌহিদুল।এই জয়ে ২১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে বাংলাদেশ লিগে দশম স্থানে উঠে এল ফেনী। তাদের বাকি আছে আর একটা মাত্র ম্যাচ। শেষ ম্যাচটি ফরাশগঞ্জের বিপক্ষে। ২০ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে থাকা চট্টগ্রাম মোহামেডানের বাকি আছে দুই ম্যাচ, মুক্তিযোদ্ধা ও আরামবাগের বিপক্ষে। সবার নিচে অর্থাৎ দ্বাদশ স্থানে থাকা চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ৫, ২১ ম্যাচ খেলে একটিও জয় পায়নি তারা।