ফেবারিট অস্ট্রেলিয়াকে হারাল নিউজিল্যান্ডের মেয়েরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া মেয়েদের দলটি ভীষণ সফল। জিতেছে দুটি টি-টোয়েন্টির শিরোপা—২০১২ ও ২০১০। আজ সিলেটে অনুষ্ঠিত মেয়েদের বিশ্বকাপের প্রথম ম্যাচটিতে পরিষ্কার ফেবারিট স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়া। তবে ম্যাচের ফল অস্ট্রেলিয়ার পক্ষে নেই। অস্ট্রেলিয়াকে ৭ রানে হারিয়েছে নিউজিল্যান্ড।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড মেয়েরা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১২৮। সর্বোচ্চ ৩১ আসে মিডল অর্ডার কেটি পার্কিনসের ব্যাট থেকে। এ ছাড়া নিকেলো ব্রাউনি করেন ২৯।
১২৯ রানের লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রেলিয়ার মেয়েরা শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। একপর্যায়ে ৭ রান দূরে থাকতেই ১৯.৩ ওভারে অলআউট হয় তারা। সর্বোচ্চ ৪১ আসে ওপেনার অ্যালিসা হিলির ব্যাট থেকে। অলরাউন্ডার নৈপুণ্যে ম্যাচ-সেরা নিউজিল্যান্ডের ব্রাউনি।