প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতি ম্যাচেই প্রতিপক্ষের রক্ষণ বিশেষ পাহারায় থাকে তাঁর। বল পায়ে গেলেই তাঁকে ঘিরে ধরেন তিন-চারজন। তবু একের পর এক ম্যাচ বের করে আনছেন লিওনেল মেসি। চার ম্যাচের চারটিতেই ম্যান অব দ্য ম্যাচ হওয়া মেসি গোল করেছেন চারটি, সতীর্থদের দিয়ে করিয়েছেন একটি । ৫ গোল করে কোয়ার্টার ফাইনালের আগ পর্যন্ত কলম্বিয়ার হামেস রদ্রিগেজ শীর্ষ গোলদাতা থাকলেও গোল্ডেন বুট জয়ের দৌড়ে জুয়াড়িদের ফেবারিট তাই মেসি (৫/২)। রদ্রিগেজ আছেন তাঁর পরই (৩/১)। গোল্ডেন বল জয়ের লড়াইয়ে অবশ্য মেসির পাশেই আছেন নেইমার (৫/২)। তার পরে রদ্রিগেজ (৩/১)। রয়টার্স।