ফেবারিটদের জয়ের রাতে চেলসির ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় জয় পেয়েছে আর্সেনাল, ম্যানসিটি ও ব্ল্যাকবার্ন। তবে ফেবারিটদের জয়ের রাতে ড্রয়ের হতাশা পেয়েছে দিদিয়ের দ্রগবার চেলসি।আজ শনিবার রাতে আর্সেনাল ২-১ গোলে ফুলহামকে, ম্যানসিটি ১-০ গোলে বোল্টনকে ও ব্ল্যাকবার্ন ৩-০ গোলে উলভসকে হারায়। অন্যদিকে চেলসি ১-১ গোলে এভারটন, বার্মিংহাম ১-১ গোলে টটেনহাম ও উইগান ২-২ গোলে স্টোকের সঙ্গে ড্র করে। বিবিসি।