ফেব্রিগাসকে বার্সায় চান ইনিয়েস্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেস ফেব্রিগাসকে দলে ভেড়ানোর জন্য ২০১০ বিশ্বকাপের পর থেকেই উঠেপড়ে লেগেছিল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ইউরোপিয়ান ফুটবলের এবারের মৌসুম শেষ হওয়ার পর আবারও এই স্প্যানিশ মিডফিল্ডারকে আর্সেনাল থেকে স্পেনে নিয়ে আসার তোড়জোড় শুরু করেছে ইউরোপ সেরা এই ক্লাবটি। ফেব্রিগাস বার্সেলোনার হয়ে খেলার জন্য পুরোপুরিই উপযুক্ত বলে মন্তব্য করেছেন স্পেন সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা। স্প্যানিশ একটি রেডিওকে দেওয়া সাক্ষাত্কারে ইনিয়েস্তা বলেছেন, ‘ফ্যাব্রিগাসের সঙ্গে চুক্তি করা না করার বিষয়টি পুরোপুরিই আর্সেনাল আর বার্সেলোনার ব্যাপার। আমরা খেলোয়াড়েরা এখানে কিছুই করতে পারব না। কিন্তু জাভি, ফেব্রিগাস আর আমার মধ্যে কোনো সামঞ্জস্যহীনতা নেই। যদি সত্যিই সে এখানে আসে, তাহলে বার্সেলোনা আরও উন্নতি করতে পারবে। আমাদের খেলার মানও বেড়ে যাবে।’ফেব্রিগাসকে পাওয়ার জন্য আর্সেনালকে ৩০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে বার্সেলোনা। সেই সাথে স্ট্রাইকার বোজান কিরকিচ ও মিডফিল্ডার থিয়াগো আলসান্ত্রাকে দিয়ে দিতেও রাজি হয়েছে কাতালানরা। ইএসপিএন।