ফেব্রুয়ারিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড প্রীতি ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে অংশ নেবে আর্জেন্টিনা। আর্জেন্টিনা দলের আন্তর্জাতিক সূচি সংগঠনের দায়িত্বে থাকা একজন এজেন্ট গতকাল বৃহস্পতিবার এ খবর জানিয়েছেন।গুইলেরমো তোফোনি নামের ওই এজেন্ট রয়টার্সকে বলেন, ‘ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের সঙ্গে আমাদের একটি ম্যাচ আছে। তবে কোথায় এটি অনুষ্ঠিত হবে, সেটি এখনো নিশ্চিত হয়নি। সম্ভাব্য ভেন্যু হিসেবে ডেনমার্কের কথা ভাবা হচ্ছে।’ তিনি জানান, এই দুই দলের নিরাপত্তাব্যবস্থা কেমন হবে, তা এখনো নিশ্চিত করা হয়নি। তবে নির্ধারিত দিনেই ম্যাচটি অনুষ্ঠিত হবে।বিশ্বকাপের পর নিজেদের প্রথম ম্যাচে সার্জিও বাতিস্তার তত্ত্বাবধানে গত মাসে আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা। আগামী মঙ্গলবার ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে খেলতে নামবেন লিওনেল মেসিরা। এ ম্যাচকে সামনে রেখে বুয়েনস এইরেসে অনুশীলন করছেন ফুটবলাররা।আগামী ১৭ নভেম্বর কাতারে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। এ ম্যাচের আগে টোকিওতে ৮ অক্টোবর জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে অংশ নেবে সার্জিও বাতিস্তার দল।—রয়টার্স