ফেব্রুয়ারিতেই শেষ হোয়াটমোরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেভ হোয়াটমোর: পাকিস্তান অধ্যায় শেষ!  ফাইল ছবি
ডেভ হোয়াটমোর: পাকিস্তান অধ্যায় শেষ! ফাইল ছবি

পাকিস্তানের যা ক্রিকেট সংস্কৃতি, তাতে ডেভ হোয়াটমোরের এখনো দায়িত্বে থাকাটাই বিস্ময়কর। তবে সৌভাগ্যের ছায়ায় খুব বেশি দিন আর থাকতে পারছেন না পাকিস্তানের অস্ট্রেলিয়ান কোচ। হোয়াটমোরের সঙ্গে পিসিবির দুই বছরের চুক্তি শেষ হচ্ছে আসছে ফেব্রুয়ারিতে। এরপর আর নবায়ন করা হচ্ছে না চুক্তি। আরব আমিরাতেই ডিসেম্বর-জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজই হবে পাকিস্তান কোচ হিসেবে হোয়াটমোরের শেষ। এশিয়া কাপে তাই নতুন কোচ নিয়ে বাংলাদেশে আসবে পাকিস্তান। সেই নতুন কোচ পাকিস্তানি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ। ওয়েবসাইট।
হোয়াটমোরকে নিয়ে মূল সমস্যাটাও তিনি বিদেশি বলে। পাকিস্তান ক্রিকেটে যুগ যুগ ধরে আসা সমস্যাটিকে জয় করতে পারেননি হোয়াটমোরও। পিসিবি জানতে পেরেছে, ভাষার কারণে বিদেশি কোচের সঙ্গে ক্রিকেটারদের যোগাযোগ ঠিকমতো হচ্ছে না। ড্রেসিংরুমে অস্বস্তিরও শেষ নেই। মাঠের পারফরম্যান্স দিয়েও এই অস্বস্তিকে আড়াল করার উপায় নেই। ২০১২ সালে মার্চে হোয়াটমোর দায়িত্ব নেওয়ার পর ১০ টেস্টের মাত্র দুটি জিততে পেরেছে পাকিস্তান, সিরিজ জেতেনি একটিও। তার পরও যে তিনি মেয়াদ শেষ করতে পারছেন, নিজেকে ভাগ্যবান ভাবতে পারেন!