ফেরত যাচ্ছে প্রতিভা অন্বেষণের টাকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বছর জাতীয় ক্রীড়া পরিষদ তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ কর্মসূচির জন্য ৩১টি ফেডারেশনকে দিয়েছিল ১৫ কোটি ১০ লাখ টাকা। কিন্তু ২৭টি ফেডারেশন এই টাকা কাজে লাগালেও চারটি ফেডারেশন ব্যর্থ হয়েছে। অ্যাথলেটিকস, ভারোত্তোলন, সাঁতার ও টেনিস ফেডারেশনের ১ কোটি ৫২ লাখ ৬২ হাজার ১৮৮ টাকা ফেরত দিতে হচ্ছে সরকারকে। সবচেয়ে বেশি ৮৯ লাখ ১২ হাজার টাকা ফেরত যাচ্ছে অ্যাথলেটিক ফেডারেশনকে। ভারোত্তোলন ফেডারেশনকে দিতে হচ্ছে ২৪ লাখ, সাঁতার ৩১ লাখ, টেনিস ৮ লাখ টাকারও বেশি।