ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৫ সালের ভিবি সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওপেন করেছিলেন সিডনিতে। তৌফিক উমর পরের ওয়ানডেটি খেললেন কাল গায়ানাতে। মাঝখানে পেরিয়ে গেছে ৬ বছর ৮৩ দিন! দুটি ওয়ানডে খেলার মাঝে এতটা সময় বাইরে থাকতে হয়নি পাকিস্তানের আর কাউকেই। অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি এর আগে ছিল সিকান্দার বখতের। সাবেক পেসারকে অপেক্ষা করতে হয়েছিল ৬ বছর ৫১ দিন। পাকিস্তানের রেকর্ড হলেও বিশ্ব রেকর্ড হয়নি। ১৯৯৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অকল্যান্ডের ম্যাচটি খেলার পর বাদ পড়ে গিয়েছিলেন জেফ উইলসন। কিউই পেসার পরের ম্যাচটি খেললেন অস্ট্রেলিয়ার বিপক্ষেই, কিন্তু ১১ বছর ৩৩১ দিন পর! মাঝের সময়টায় চুটিয়ে রাগবি খেলেছেন। শখের খেলা নয়, নিউজিল্যান্ড জাতীয় দলে! ২০০০ সালে ‘অল ব্ল্যাক’ থেকে অবসর নিয়ে আবার হয়ে যান ‘ব্ল্যাক ক্যাপস।’ ৬৩ ওয়ানডে খেলার পর একরকম শেষই হয়ে গিয়েছিল অ্যান্ডারসন কামিন্সের ক্যারিয়ার। ১১ বছর ৩০ দিন পর ফিরলেন ২০০৭ সালে, তবে ক্যারিবিয়ান পেসার নয়, কানাডিয়ান পেসার হিসেবে!