প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন গোলে পিছিয়ে পড়ে এর আগেও ম্যানচেস্টার ইউনাইটেড ড্র করেছে। ১৯৯২ সালে প্রিমিয়ার লিগের প্রথম মৌসুমেই শেফিল্ড ওয়েনসডের সঙ্গে ম্যানইউ ৩-৩ গোলে ড্র করেছিল এভাবেই। প্রিমিয়ার লিগের ইতিহাসে তিন গোলে পিছিয়ে পড়েও ফিরে আসার প্রথম উদাহরণ এটাই। ২০০১-০২ মৌসুমে টটেনহামের বিপক্ষে ০-৩ গোল পিছিয়ে পড়ার পর তো অ্যালেক্স ফার্গুসনের দল জিতেছিল ৫-৩ গোলে। মুদ্রার উল্টো পিঠও দেখেছে ম্যানইউ। ১৯৯৩-৯৪ মৌসুমে লিভারপুলের বিপক্ষে তিন গোলে এগিয়ে যাওয়ার পরও জিততে পারেনি তারা। প্রিমিয়ারশিপে তিন গোলে এগিয়ে গিয়েও হারার ঘটনা আছে চারটি। প্রাসঙ্গিক আরেকটি তথ্য, গত মৌসুমে আর্সেনালের বিপক্ষে ০-৪ গোলে পিছিয়ে পড়েও ৪-৪ গোলে ড্র করেছিল নিউক্যাসল ইউনাইটেড।