প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৪ বছর পর ইউরোতে আসার সুযোগটা স্মরণীয় করে রাখতে পারল না আয়ারল্যান্ড। এক ম্যাচ হাতে রেখেই সবার আগে বিদায় নিশ্চিত হয়েছে জিওভান্নি ত্রাপাত্তোন্নির দলের। তবে এবার সুযোগ পেয়েই রেকর্ড বইতে জায়গা করে নিয়েছিল আইরিশরা। দুটো ইউরোর মাঝে সবচেয়ে বেশি সময়ের ব্যবধানের রেকর্ড। আইরিশরা ইউরোতে প্রথম খেলে ১৯৮৮ সালে। এই রেকর্ডে অবশ্য আয়ারল্যান্ড একা নেই। সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্স ও গ্রিসও ২৪ বছর বাইরে ছিল মূল পর্বের। ফরাসিরা ১৯৬০ সালে প্রথম খেলার পর ১৯৮৪ সালে আবার সুযোগ পায়। গ্রিকরা ১৯৮০ সালের পর ২০০৪ সালে দ্বিতীয়বারের মতো খেলে চূড়ান্ত পর্বে। কাকতালীয় হলো, ওই দুবারের চ্যাম্পিয়ন দলের নাম ফ্রান্স ও গ্রিস!