ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাকা খেয়ে ভোট বিক্রির অভিযোগে এলোমেলো হয়ে গিয়েছিল তাঁর সাজানো জগৎটা। ফিফার সহসভাপতি, কনক্যাকাফের সভাপতির পদ ছাড়তে হয়েছিল। ২০১১ সালে ফিফার সভাপতি নির্বাচনের আগে ওই অভিযোগ ধাক্কা দিয়েছিল তাঁর রাজনৈতিক জীবনেও। মন্ত্রিত্ব ছেড়েছিলেন, ছেড়েছিলেন ত্রিনিদাদ ও টোবাগোর ক্ষমতাসীন দল ইউনাইটেড ন্যাশনাল কংগ্রেসের সভাপতির পদ। হারাতে হয়েছিল পার্লামেন্টের সদস্যপদও। কিন্তু দমে যাননি। নতুন দল গঠন করেই এবার নেমেছিলেন পার্লামেন্ট নির্বাচনে। জয়ী হয়ে ফিরেছেন সংসদে। বলুন তো, তিনি কে? জ্যাক ওয়ার্নার। রয়টার্স।