ফেরা হলো না গেইলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটিং-ব্যর্থতায় প্রথম দুই ওয়ানডেতে হার কিংবা রামনরেশ সারওয়ানের ‘সাহসী’ স্বীকারোক্তিতেও কাজ হলো না। ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডের দলেও নেই ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়কের না থাকার কারণ পুরোনোই। বোর্ডের সঙ্গে দেখা না করা পর্যন্ত বিবেচনা করা হবে না। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের বিবৃতিতে পরশু জানানো হয়েছে, গেইলের সঙ্গে বৈঠকের তারিখ ঠিক করার প্রক্রিয়া চলছে। প্রথম দুই ওয়ানডের দল থেকে পরিবর্তন আছে দুটি। বিশ্রাম দেওয়া হয়েছে টানা খেলতে থাকা রবি রামপলকে, তাঁর বদলে বিশ্রাম থেকে ফিরেছেন কেমার রোচ। নিজ থেকেই বিশ্রাম চেয়ে নিয়েছেন ডোয়াইন ব্রাভো, দলে ঢুকেছেন ডেঞ্জা হায়াত। তবে যেহেতু শুধুই তৃতীয় ওয়ানডের দল ঘোষণা করা হয়েছে, কাজেই চতুর্থ বা শেষ ম্যাচে গেইলের ফেরার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। অ্যান্টিগায় আজই সিরিজের তৃতীয় ম্যাচ। ওয়েবসাইট।