ফেরার ব্যাপারে ক্রুইফের শর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেপ্টেম্বরে এশিয়ান গেমসের জন্য অনূর্ধ্ব-২৩ দলের প্রাথমিক তালিকা বিওএর কাছে পাঠিয়েছে বাফুফে৷ কিন্তু জাতীয় দলের প্রধান কোচ লোডভিক ডি ক্রুইফের দেখা নেই। হল্যান্ড থেকে তাঁর ফেরার সুনির্দিষ্ট তারিখ জানাতে পারছে না বাফুফে৷
গত ৬ এপ্রিল ছুটি কাটাতে দেশে গিয়েছেন ডি ক্রুইফ এবং সহকারী রেনে কোস্টার। ২৭ মে ডি ক্রুইফ ঢাকায় আসতে পারেন বলে জানিয়েছিল বাফুফে৷ কিন্তু কবে নাগাদ িতনি আসবেন, কেউ জানে না৷ মূলত পাওনা বেতনের দাবিতেই ঢাকায় ফিরতে দেরি করছেন দুজন, এমনটাই বলাবলি হচ্ছে।
চার মাসের বেতন বকেয়া পড়েছে দুই কোচের। এই টাকার নিশ্চয়তা না পেলে ঢাকায় ফিরতে অনীহা দেখাচ্ছেন িড ক্রুইফ। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম কাল তেমন খবরই দিলেন, ‘ক্রুইফের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি চাইছেন, ঢাকায় এলে অন্তত তঁার হাতে যেন কিছু টাকা দেওয়া হয়। আমরাও চেষ্টা করছি কিছু বেতন দেওয়ার। এই নিশ্চয়তা পেলেই তিনি চলে আসবেন।’
রেনে কোস্টার এখন নেপালে আছেন। সেখান থেকে তাঁর ঢাকা আসার কথা মঙ্গলবার৷