ফেরারি বালোতেল্লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারুণ এক প্রশংসায় ভিজলেন মারিও বালোতেল্লি। মাঠে যেভাবে ছোটেন, তাতে ইতালিয়ান স্ট্রাইকারের সঙ্গে একটা দ্রুতগতির গাড়ির সঙ্গেই তুলনা করা যায়। মিলানে তাঁর ডাচ মিডফিল্ডার নাইজেল ডি ইয়ং মনে করলেন, তুলনা যখন করা হবে, সেরা একটা গাড়িই বেছে নেওয়া ভালো।  ইয়ংয়ের অবশ্য আরেকটা যুক্তিও আছে, শক্তি এবং অননুমেয় স্বভাবের কারণে বালোতেল্লিকে নিয়ন্ত্রণ করা ফেরারি গাড়ির মতোই কঠিন, ‘আমার মতে, বালোতেল্লিকে ফেরারির সঙ্গে তুলনা করা যায়।’ গত শনিবার লিভর্নোর সঙ্গে দলের ৩-০ গোলে জয়ের প্রথম গোলটা বালোতেল্লির। খ্যাপাটে ষাঁড়ের মতো লাফিয়ে উঠে হেডে করেছেন গোলটা। ওয়েবসাইট।