ফেরারের বিদায়, ফাইনালে মারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোট পাওয়া রাফায়েল নাদালকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিলেন। কিন্তু ফাইনালে ওঠা হলো না নাদালের স্বদেশি ডেভিড ফেরারের। শেষ চারের লড়াইয়ে ফেরারকে বিদায় করে অস্ট্রেলিয়ান ওপেনের স্বপ্নের ফাইনালে উঠে গেছেন অ্যান্ডি মারে।মারে যেভাবে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছেন, তাতে স্বপ্ন দেখতেই পারে ব্রিটেন। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় করেছেন ইউক্রেনের আলেক্সান্ডার ডলগোপোলভকে। আর আজ শুক্রবার ৪-৬, ৭-৬, ৬-১, ৭-৬ গেমে সেমিফাইনাল থেকে মারে বিদায় করলেন ফেরারকে। এখন চাই মাত্র একটি জয়। আর এ জয়টি এলেই ৭৫ বছর ধরে ব্রিটিশদের প্রতীক্ষার অবসান ঘটবে। এ দীর্ঘ সময়ে পুরুষ এককের গ্র্যান্ড স্লাম জয় করতে পারেননি যে কোনো ব্রিটিশই! রয়টার্স।