ফেলপস বললেন, ফিরতেও পারি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক ফ্রেমে দুই ভূবনের দুই কিংবদন্তি। ব্রাজিলে গিয়ে পেলের সঙ্গে দেখা হয়ে গেল ফেলপসের!
এক ফ্রেমে দুই ভূবনের দুই কিংবদন্তি। ব্রাজিলে গিয়ে পেলের সঙ্গে দেখা হয়ে গেল ফেলপসের!

১৮টি অলিম্পিক সোনা! সব মিলিয়ে পদকসংখ্যা ২২। অলিম্পিকে সবচেয়ে বেশি সোনা জয়ের যে তালিকা, তাতে কাছের প্রতিদ্বন্দ্বীর চেয়েও দ্বিগুণ সোনা জিতেছেন মাইকেল ফেলপস। অলিম্পিকে সব মিলিয়ে সর্বোচ্চ পদক জয়ের রেকর্ডটাও তাঁর। ইতিহাসে ফেলপসের আসন পোক্তই হয়ে গেছে। সাঁতারকে তাঁর আর দেওয়ার কিছুই নেই।
কিন্তু ফেলপসের বয়স মাত্র ২৮। আরও কিছুদিন সাঁতারটা চালিয়ে যেতেই পারতেন। এই আক্ষেপ ফেলপস-ভক্তদের মধ্যে আছে। তবে তাঁর অবসর ভেঙে ফেরার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। ফেলপস নিজে সেই সম্ভাবনা নাকচ করে দেননি।
বিজ্ঞাপনের কাজে ফেলপস এখন ব্রাজিলে। পরবর্তী অলিম্পিকের আয়োজক দেশ এই ব্রাজিলই। সেটি অবশ্য এখনো তিন বছরের দূরত্বে। তবে অবসর থেকে ফিরে আসা সম্পর্কে ফেলপস বলেছেন, ‘আগামী তিন বছরে কী হতে পারে জানি না। আসলে আগামীকালই বা কী হবে কে জানে। এর আগেও শতবার বলেছি, যদি মনে হয় আমার পক্ষে ফেরা সম্ভব...হয়তো ফিরব। তবে তার মানে কিন্তু এই নয় আমি ফিরবই।’ 
গত মাসে ফেলপসের ফেরার ব্যাপারে গুঞ্জন উসকে গিয়েছিলেন তাঁর বহুদিনের কোচ বব বাউম্যান। তিনি জানিয়েছিলেন, গত মে মাসে নিয়মিত ড্রাগ টেস্টের তালিকায় আবার নিজের নাম অন্তর্ভুক্ত করেছেন ফেলপস। এতে করে আগামী মার্চ থেকে আবারও প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন তিনি। সূত্র: আইএএনএস।

দক্ষিণ আফ্রিকা-ভারত ম্যাচের সর্বশেষ স্কোর জানতে C লিখে এসএমএস করুন 2221 নম্বরে