ফেলিক্সের চোখ এখন লন্ডনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স এখন ৩০। একজন স্প্রিন্টারের জন্য একটু বেশিই হয়ে গেছে! কম তো নয়, ট্র্যাকে প্রায় এক যুগেরও বেশি সময় পার হয়ে গেছে অ্যালিসন ফেলিক্সের। এক দিন আগে জিতেছিলেন নিজের পঞ্চম অলিম্পিক সোনা, তার পরের দিন অর্থাৎ পরশু ষষ্ঠ সোনাটি জিতে নিলেন ৪০০ মিটার রিলে থেকে। আর কোনো মেয়ে অ্যাথলেটের এই কীর্তি নেই। তবে এত কিছুর পরও এখনো তৃপ্ত নন ফেলিক্স, সামনের বছর লন্ডনে বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার ইচ্ছাও জানিয়ে রেখেছেন।
রিওতে এসে ৪০০ মিটারে একটুর জন্য সোনা ফসকে যাওয়ার যে আক্ষেপ ছিল, সেটি একটু কমেছে। কিন্তু টানা চার অলিম্পিকে ছিলেন, টোকিওতেও কি থাকবেন? চার বছর পরের অলিম্পিকে থাকার সম্ভাবনা উড়িয়ে দেননি ফেলিক্স, ‘এখন আমি লন্ডনেই চোখ রাখছি। আর চার বছর পরের কথা বললে আমি আগে বছর ধরে এগোতে চাই। এই মৌসুমে হয়তো আমি আরেকবার দৌড়াব, সেটি হয়তো জুরিখে।’
ফেলিক্সের জন্য সেটি একদমই অসম্ভব বলে মনে হচ্ছে না! এএফপি।