ফেল্পেসর গলফ অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিহাসের অন্যতম সেরা সাঁতারু—এত দিন এটাই ছিল বিশ্বব্যাপী পরিচয়। চাইলে এখন থেকে আরেকটি নতুন পরিচয়েও ডাকতে পারেন তাঁকে, গলফার মাইকেল ফেল্প্স। ‘গলফার’ পরিচয়টা আক্ষরিক অর্থেই সেঁটে গেল রেকর্ড ১৮টি অলিম্পিক সোনাজয়ী ফেল্পেসর নামের পাশে। গত লন্ডন অলিম্পিকের পরই সাঁতারকে বিদায় বলে দেওয়া ফেল্প্স নাম লেখালেন গলফে। যুক্তরাষ্ট্রের নামী গলফ ক্লাব পিংয়ের সঙ্গে চুক্তি করে ফেলেছেন। শুধু তা-ই নয়, নিজের আলোয় ক্লাবকে আলোকিত করতে নতুন ক্যারিয়ারের শুরুটাও হয়ে গেছে। গত বুধবার ফিনিক্স ওপেনে খেলেছেন মাস্টার্স চ্যাম্পিয়ন বুবা ওয়াটসনের সঙ্গে। তা নতুন ক্যারিয়ারের শুরুটা কেমন হলো? তাঁর অনুভূতিই-বা কী? শুরুর কথা বললে, সেটা ফেল্পেসর নামের সঙ্গে একদমই বেমানান। ফল, দুয়ো শুনতে হয়েছে, এই জীবনে যা ছিল অচেনা! ১৬ নম্বর হোলে খেলা ফেল্পেসর ‘আনাড়ি’ শট দেখে দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে যায়!তবে অনুভূতিটা অসাধারণ। ‘আমার স্রেফ মনে হচ্ছিল, আমার হূৎপিণ্ড বুক ফুঁড়ে লাফিয়ে বেরিয়ে আসতে চাইছে। এটা আমি কখনোই দেখিনি এবং এই অভিজ্ঞতা আমার কখনোই ছিল না। আমি খুবই স্নায়ুচাপে ভুগছিলাম’—বলেছেন ফেল্প্স। দুয়ো নিয়ে তাঁর কথা, ‘আমি কখনোই মানুষের দুয়ো শুনিনি। কিন্তু আমি জানতাম এমনটা ঘটবে। আমার মুখটা স্রেফ পানির নিচের। কাজেই এটা ছিল কিছুটা ভিন্ন অভিজ্ঞতা। আশা করি, আমার আবার ফিরে আসার এবং খেলার সুযোগ আছে।’ নতুন ক্যারিয়ারটাকে কোথায় নিয়ে যেতে পারবেন, সে বিষয়ে অবশ্য নিশ্চিত নন ফেল্প্স। তবে ফেল্প্সকে আবারও অলিম্পিকে দেখা যেতে পারে গলফার হিসেবে, ‘গলফার হিসেবে অলিম্পিকে যাওয়াটা হবে দারুণ মজার।’২০১৪ রিও অলিম্পিকে টাইগার উডস, ররি ম্যাকইলরয় যদি যান, সাবধান! ওয়েবসাইট।