ফেল্পেসর দাপুটে জয়
অলিম্পিকে ১৪টি সোনা জেতা হয়ে গেছে। মাইকেল ফেল্পেসর শোকেসে এবার আরও সোনার পদক যোগ হবে কি না, সেটা সময়ই বলে দেবে। তবে লন্ডন অলিম্পিকের জন্য প্রস্তুতিটা ভালোই হচ্ছে এই মার্কিন সাঁতারুর। যে ইন্ডিয়ানাপোলিসে ২০০০ সালে প্রথম অলিম্পিক বাছাই পেরিয়েছিলেন, সেখানেই গ্রাঁ প্রিঁতে পরশু বছরের সেরা সময় করে জিতলেন ২০০ মিটার মেডলি। সময় নিয়েছেন ১ মিনিট ৫৬.৩২ সেকেন্ড।এই ইভেন্টে বছরের আগের সেরার চেয়ে সময়টি প্রায় ২ সেকেন্ড কম। এটি এই মিটের ইতিহাসেরই সেরা সময়। রেকর্ড গড়ার পথে ফেল্প্স পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকান ডারিয়ান টাউনসেন্ড ও সতীর্থ রায়ান লোকিটকে। সম্ভবত ফেল্প্স শেষবারের মতো অংশ নিলেন এই মিটে। লন্ডন অলিম্পিকের পরেই অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলা ফেল্প্স কিছুটা আবেগাপ্লুত ছিলেন রেকর্ডের পর, ‘আবারও এখানে ফিরে আসতে পারা এবং স্মরণীয় মুহূর্তগুলো মনে করতে পারাটা সত্যিই বিশেষ কিছু। আমি নিশ্চিত, আজ রাতে এরই মধ্যে আমার মা বেশ কয়েকবার কান্নাকাটি করে ফেলেছেন।’২০০ মিটার মেডলির আগে বৃহস্পতি ও শুক্রবার ১০০ মিটার বাটারফ্লাই ও ৪০০ মিটার মেডলিও জিতেছেন ২৬ বছর বয়সী ফেল্প্স। এএফপি।