ফেল্পেসর হার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুইমিংপুলে ঝাঁপ দিলেই জয়—সেই সুসময় আর নেই মাইকেল ফেল্পেসর। ক্যালিফোর্নিয়ায় চলমান সান্তা ক্লারা গ্রাঁ প্রিঁ সাঁতারে তাঁর অবস্থা বেশ খারাপ। অলিম্পিকের ১৪টি সোনাজয়ী ‘জলদানব’ ১০০ মিটার ফ্রি-স্টাইলে হেরে গেলেন দক্ষিণ কোরিয়ার পার্ক তে-হাওয়ানের কাছে। পার্ক সময় নিয়েছেন ৪৮.৯২ সেকেন্ড, আর ফেল্প্স সাঁতার শেষ করেছেন ৪৯.৬১ সেকেন্ডে।ফেল্প্স অবশ্য জিতেছেন ১০০ মিটার বাটারফ্লাইয়ে। ৫২.৪১ সেকেন্ড সময় নিয়ে হারিয়েছেন অস্ট্রেলিয়ার নিক ডি’অর্চিকে (৫৩.৩৪)। এক জয়ের পিঠে এক পরাজয়। তার পরও নিজের পারফরম্যান্স নিয়ে চিন্তিত নন ২০১২ লন্ডন অলিম্পিকে সাফল্যপ্রত্যাশী ফেল্প্স। এএফপি।